1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পকেট ভারী করতে ডিজেল কেরোসিনের দাম বৃদ্ধি: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

পকেট ভারী করতে সরকার ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিজেদের দলের লোকদের পকেট ভারী করতে, তাদের ব্যবসা বাড়ানোর জন্য ডিজেল কেরোসিনের দাম বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকায় রওনা হওয়ার আগে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, কারণ এই সরকার নির্বচিত সরকার নয়, তাদের দায়দায়িত্ব নেই, কোথাও জবাবদিহি করতে হয় না, সংসদে জবাবদিহি করতে হয় না। বুধবার মধ্যরাতে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কথা জানায়। ডিজেলের দাম ৬৫ টাকা থেকে করা হয়েছে ৮০ টাকা। কেরোসিনের দাম ১৫ টাকা বাড়িয়ে হয়েছে ৮৫ টাকা। এদিকে বৃহস্পতিবার এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে কেজিপ্রতি সাড়ে চার টাকা। অর্থাৎ ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ৫৪ টাকা। এভাবে সবকিছুর দাম বাড়ানোয় সাধারণ মানুষের বেঁচে থাকাই দায় হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দেশের যখন মানুষ চাল ডাল তেল লবণ ইত্যাদি দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে হিমশিম খাচ্ছে, তখন জ্বালানি তেলের দাম বৃদ্ধি দ্রব্যমূল্য আরও বেড়ে যাবে। ‘এতে পরিবহন খরচ বাড়বে এবং প্রত্যেকটি জিনিসের দাম বাড়বে। অন্যদিকে বিদ্যুতের দাম বছরে ২/৩ বার বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস দেখা দিয়েছে।’ মির্জা ফখরুল আরও বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মাঝে টিসিবির পণ্য স্বল্পদামে দেওয়া হতো সেটারও দাম বাড়ানো হয়েছে। এভাবেই সাধারণ মানুষের মাঝে নির্যাতন আরও বাড়ানো হলো। সরকার পণ্যের দাম বাড়িয়ে জনগণের ওপর নিবর্তনমূলক আচরণ করছে মন্তব্য করে তিনি বলেন, এতে অর্থনীতিতে প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি হবে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে।
পরিবহন মালিক-শ্রমিকদের আন্দোলনে সমর্থন
এদিকে ২৪ ঘণ্টার মধ্যে ডিজেলের দাম না কমালে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ রাখার যে ঘোষণা দিয়েছেন মালিক-শ্রমিকরা তাতে বিএনপির সমর্থন থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ইতোমধ্যে ট্রাক শ্রমিক সংগঠনগুলো ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যে আন্দোলনের ডাক দিয়েছে সেখানে সমর্থন থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies