1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না : ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৭১ বার প্রদশিত হয়েছে

কথামালার চাতুরী দিয়ে বিএনপি জনগণের মন জয় করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।’ ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সময়ে জনতার ঢল নামবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ দেখতে চায় পলাতক তারেক রহমান আগে দেশে ফিরে আসুক। তার পর দেখা যাবে বিএনপি’র মরা গাঙে ডেউ আসে কি-না। তারেক রহমান দেশে আসবে কোন বছর?- বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এই বছর না ওই বছর, – দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক রহমান দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না।
গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থান, মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্দী খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপি’র ভূমিধস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এসব বক্তব্যে কি হয়েছে, দেশের জনগণ তা দেখেছে। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাতকুড়া (করোটিয়া)-বাসাইল-সখিপুর সড়কের উপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies