1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

  • সম্পাদনার সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৯৬ বার প্রদশিত হয়েছে

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে ডোনা সীমান্তের ৩১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।নিহত দুজন হলেন- আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২)। তাদের বাড়ি কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের মাধ্যমে বিষয়টি জেনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ফাঁড়িকে জানানো হয়েছে। দুই বাংলাদেশীর লাশ ভারত সীমান্তের ওপারে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের নকিব আলীর ছেলে আসকর ও হান্নান মিয়ার ছেলে আরিফ বেলা ১১টার দিকে ডোনা সীমান্ত এলাকার ৩১ নম্বর মেইন পিলারের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
তবে লক্ষ্মীপ্রসাদ গ্রামের কয়েক বাসিন্দা জানান, আসকর ও আরিফ মঙ্গলবার রাতে ডোনা সীমান্ত এলাকায় গিয়ে আর ফেরেননি। বুধবার সকালে কিছু লোক তাদের জানিয়েছেন, ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন নিহত হয়েছেন। লাশ বিএসএফের কাছে আছে।
ডোনা সীমান্ত বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধীন। বিজিবির ডোনা ফাঁড়ির একটি সূত্র জানিয়েছে, নিহত দুজনের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তুতি নিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies