1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

আকবরিয়া লিমিটেড সফল উদ্যোক্তা গড়তে আয়োজন করে বাহারি পিঠা প্রতিযোগিতা

  • সম্পাদনার সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২১৩ বার প্রদশিত হয়েছে

হালকা কুয়াশা আর বিন্দু বিন্দু জমে উঠা শিশির সূর্যের আলোয় চারদিকে ছড়িয়ে পড়ে অজস্র মুক্তদানা। ধীরমন্থর ছন্দে কেবলই সৌন্দর্যের নিরুদ্দেশ যাত্রা আর গাছে গাছে পত্রপল্লবে সবুজের ছড়াছড়ি। ঠিক এমনই একক্ষণে  বুধবার গ্রামবাংলার ঐতিহ্য বাহারি পিঠা প্রতিযোগিতার আয়োজন করে আকবরিয়া লিমিটেড। বগুড়ার জলেশ্বরীতলায় আকবরিয়া মিষ্টি মেলায় এ পিঠা প্রতিযোগিতায় ১৬ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন অনন্য চিন্তা-ভাবনা, সৃষ্টির চিন্তা বিকাশের লক্ষ্যে আজকের এ আয়োজন। এ আয়োজনটি শুধুমাত্র সৃষ্টিশীল প্রতিভার বিকাশ ঘটাবে না, বেগম রোকেয়ার মতো নারী জাগরণ গড়ে তুলবে।  তিনি আরো বলেন, এ প্রতিযোগিতা থেকে এবার শীতে পিঠা বিক্রির সুযোগ পাবে, যারা বাহারি পিঠা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিযোগিদের তৈরি নতুনত্ব ও নতুন স্বাদের বাহারি পিঠা পুলি সাধারণ ভোক্তাদের কাছে তুলে দেয়ার জন্য মূলত আমরা এ ধরনের আয়োজন করেছি। প্রতিভাকে বিকশিত করাই আকবরিয়ার মূল লক্ষ্য। তৃণমূল পর্যায় হতে সুপ্ত প্রতিভাকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানটি অগ্রণী ভুমিকা পালন করবে। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা দরকার। পিঠা প্রতিযোগিতায় কুমড়া পিঠা, গোকুল পিঠা, পাটি শাপটা, মালাই পাটি শাপটা, দুধ খেজুর পিঠা, নারিকেল পাকল পিঠা, ঝাঁল পুড়ি, পানতুয়া পিঠা, হৃদয়হরণ পিঠা, মুখ পাকন কুশলী পিঠা, খেজুরের ড্রাই ফ্রুটস লাড্ডু, পাতা পিঠা, মাছ পিঠা, ছানার পায়েশ, চিড়ার পায়েশ, গোলাপ পিঠা, সুজির বরফী, ফুলঝুরি পিঠা, গাজরের লেয়ার সন্দেশ, পুলি পিঠা, দুধ পিঠা, সুজির ইন্সট্যান্ট পিঠা, ঝাঁল নকশি পিঠা, রোল পুলি পিঠা, ডিম সুন্দরী পিঠা, রুই মাছের কোপতা সহ অনেক পিঠা পুলি স্থান পায়।
পিঠার নাম শুনলেই যেন বাঙালির কথা ভেসে ওঠে। চিরায়ত বাংলার ঐতিহ্য পিঠা নিয়েই বগুড়ায় দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী নারী পিঠার পসরা সাজান। নানা নামের পিঠা থেকে বাছাই করে এবং স্বাদের বাহারি পিঠা রাঁধুনীদের মধ্যে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করার জন্য আকবরিয়ার পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। আসছে শীতে আকবরিয়ার সকল শাখায় সেরা রাঁধুনীদের পিঠা পাওয়া যাবে নিয়মিত।  এ পিঠা প্রতিযোগিতায় সেরা রাধুঁনি নির্বাচিত হন প্রথম হুমাইরা রিফাত, দ্বিতীয় নাসরিন আকতার নেহা, তৃতীয় সুমাইয়া জান্নাতি রিতু। তাদের হাতে পুরস্কার তুলে দেন আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল। এসময় উপস্থিত ছিলেন বিজনেস সেলস এন্ড ডিস্ট্রিবিউশন রমজান হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা রহমত আলী, ডিজিএম আমিনুল ইসলাম আখি, জিল্লুর রহমান, আলমগীর হোসেন, এজিএম শামীম তালুকদার, এইচআর আনোয়ারুল হক, সহকারী ইউনুস আলী বাবুল, আইটি অফিসার মেজবাহ, পার্চেস কো-অর্ডিনেটর হারুন-উর রশিদ, জয়নাল আবেদীনসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies