1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সরকার তথ্য জালিয়াতি করছে : বিএনপি

  • সম্পাদনার সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৯৬ বার প্রদশিত হয়েছে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তথ্য জালিয়াতি দেশে সামগ্রিক অর্থনৈতিক চিত্র সম্পর্কে সরকারের মিথ্যাচারের উদাহরণ বলে মনে করছে বিএনপি। সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তসমূহ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আইএমএফের হিসাব মতে বাংলাদেশে জুন ২০২১ এর শেষ দিকে ৪০ বিলিয়ন ডলারের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকার কথা উল্লেখ করা হয়েছে সরকার তা ১৫ শতাংশ বাড়িয়ে বলেছে। সভা মনে করে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তথ্য জালিয়াতি দেশে সামগ্রিক অর্থনৈতিক চিত্র সম্পর্কে সরকারের মিথ্যাচারের উদাহরণ। তিনি বলেন, ইতোপূর্বেও অর্থনীতির বিভিন্ন খাতে উৎপাদন বৃদ্ধির দাবি এবং তাকে সমর্থনের জন্য বিভিন্ন খাতের কল্পিত তথ্য প্রচার দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি অলীক চিত্র তৈরী করা হয়েছে। অর্থনীতির সামগ্রিক চিত্র নিয়ে বিভ্রান্তির বিস্তারিত তথ্য সংবলিত সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি বলেন, সভা মনে করে, জনগণের দৃষ্টি মূল সমস্যা, গণতন্ত্রের মুক্তির আন্দোলন থেকে অন্যত্র দৃষ্টি সরিয়ে নেয়ার হীন প্রচেষ্টা এবং গণতন্ত্রের মোড়কে এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে বর্তমান সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা হচ্ছে। সভায় অবিলম্বে এই সকল মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি দাবি করা হয়। তিনি বলেন, সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সদস্যবৃন্দকে অবহিত করেন। সভায় তার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies