1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সকলের সন্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়নে কাজ করতে হবে- নুরুল ইসলাম

  • সম্পাদনার সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২০১ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোর্টার: বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা মো: নুরুল ইসলাম বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সরকারের পাশাপাশি সকল বেসরকারি সংস্থাগুলোকেও জোরালোভাবে কাজ করতে হবে। সকলের সন্মিলিত প্রচেষ্টায় কাজ করলেই দেশকে সোনার বাংলায় রুপান্তর সম্ভব। সোমবার দুপুরে বগুড়া শহরের ঠনঠনিয়ায় পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) বগুড়ার প্রধান কার্যালয় ও সংস্থার কার্যক্রম পরিদর্শন শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এই কর্মকর্তা আরো বলেন, বগুড়ায় অনেক বেসরকারি সংস্থা রয়েছে যারা অনেকে ভাল কাজ করে যাচ্ছে কিন্তু অনেকেই আবার শুধুই নামে রয়েছে কাজে নয়। তাই তিনি সকলকে ইতিবাচক কাজের আহ্বান জানান এবং ভাল কাজে সর্বদা তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সরকারের সহযোগী হিসেবে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন। পরিদর্শনে তিনি নতুন অবস্থাতেও এখন পর্যন্ত পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট এর পরিচালিত কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। পিডিপি বগুড়ার নির্বাহী পরিচালক মো: বজলুর রহমান বাপ্পীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী ও যুব সংগঠক সঞ্জু রায় এবং বিশিষ্ট সমাজসেবক মাহবুব হাসান চমক। সংস্থার সভাপতি একেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে আব্দুল বাছেদ, মাহমুদুল হাসান, মো: সোহান শেখ, আরাফাত হোসাইন, আসাদুল হক, জনিউর রহমান প্রমুখ। উল্লেখ্য, পিডিপি সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বগুড়া শহরসহ বিভিন্ন গ্রামাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন, প্রতিবন্ধিদের সেবা প্রদান, মা-শিশুর স্বাস্থ্য সচেতনতা, করোনাকালীন সময়ে করণীয় শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন, টিকা কার্যক্রমে সহায়তা প্রদান, ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, ক্রীড়াসামগ্রী বিতরণ, করোনাকালীন সময়ে এলাকাভিত্তিক খাদ্যসামগ্রী বিতরণ, দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিকরণ কার্যক্রমসহ ইতিবাচক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। খবর বিজ্ঞপ্তির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies