1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নওগাঁয় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

  • সম্পাদনার সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ২টি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী শহিদুল ইসলামকে (২৮) আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শনিবার সন্ধ্যায় উপজেলার উপজেলার মিটার গ্রাম থেকে আটক করা হয়েছে। আটককৃত শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের রবু আলী ছেলে। রাজশাহী র‌্যাব-৫ নাটোর (সিপিসি-২) ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিরাট গ্রামের এক ব্যক্তি অস্ত্র বিক্রির জন্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তেতে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামকে সাথে নিয়ে সন্ধ্যা ৭ টার দিকে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রামের একটি মোড় থেকে শহিদুল ইসলামকে ২টি শুটারগানসহ আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন আরো জানান, শহিদুল ইসলাম দীর্ঘ দিন থেকে অবৈধ্য অস্ত্র ব্যবসা করে আসছিল বলে র‌্যাবের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies