1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নওগাঁ জেনারেল হাসপাতালে সাংবাদিক লাঞ্ছিদের প্রতিবাদে মানববন্ধন

  • সম্পাদনার সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৮২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) দ্বারা বৈশাখী টেলিভিশনের নওগাঁ সংবাদদাতা এবাদুল হক ও বণিক বার্তার নওগাঁ প্রতিনিধি আরমান হোসেন রুমন লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে সাড়ে ১১টায় হাসপাতাল চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। এসময় বিএমএসএফ ও সুজনের সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিএমএসএফ ও সুজনের সাধারন সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, বিএমএসএফ এর সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারন সম্পাদক একে সাজু ও আব্বাস আলী এবং জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল নয়ন বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সচেতন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগীরদের ব্যবস্থাপত্র ঔষধ কোম্পানির প্রতিনিধিরা নিজেদের কোম্পানির ঔষধ লেখা আছে কিনা তা দেখার জন্য টানাটানি ও হুমড়ি খেয়ে পড়েন। কেউ কেউ মুঠোফোন দিয়ে ব্যবস্থাপত্রের ছবি তুলে রাখেন। এতে রোগীদের অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এমনকি হাসপাতালের বহির্বিভাগে ডাক্তারদের কক্ষে তাদের অবস্থান করতেও দেখা যায়। সেই চিত্র ধারন করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হয়। হাসপাতালে রিপ্রেজেন্টিভ কর্তৃক সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়। মানববন্ধন শেষে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক ডা. মুক্তার হোসেন এর সঙ্গে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies