1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নওগাঁয় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

  • সম্পাদনার সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৮৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ শহরের আরজিনওগাঁ এলাকার নামা শিকারপুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৬), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮), টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ছয় শিশু। একপর্যায়ে ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা নামে চার শিশু পানিতে ডুবে যায়। বাকি দু’জন পুকুরের পাড়েই ছিল। তারা কান্না শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এরপর তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুকুরের পানিতে গোসল করতে নেমে চার শিশু ডুবে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies