1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তারাই হামলা চালিয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ১৮৫ বার প্রদশিত হয়েছে

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারাই এ হামলা চালিয়েছে। যারা স্বাধীনতাবিরোধী শক্তি তারাই হামলা চালিয়েছে। তারা মানুষ নয়, পশুর থেকেও অধম। যে ঘটনা ঘটেছে তা কোনো ধর্মের মানুষ করতে পারে না। কেন না কোনো ধর্মে এমন হামলা ও ভাংচুর সমর্থন করে না।’ বৃহস্পতিবার রাত ১০টার দিকে চৌমুহনী পৌরসভা হলরুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফরিদুল হক খান বলেন, সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। যারা এ কাজ করেছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। তাদের আটক করতে প্রশাসনকে সহযোগিতা করেন। যেন এমন ঘটনা আর না হতে পারে। আল্লাহ তায়ালা কোরআনে অসংখ্য জায়গায় বিধর্মীদের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন।
নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মামুনুর রশীদ কিরণ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল, পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ডা: এ বি এম জাফর উল্যাহ চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল প্রমুখ।
উল্লেখ্য, একই দিন সন্ধ্যার দিকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত উপাসণালয়গুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সহিংসতায় নিহত যতন সাহা ও প্রান্ত দাসের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকার অনুদান তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies