1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পণ্যের দাম বছরে ৩৫ বার বাড়লেও শ্রমিকদের বেতন বাড়ে না : নজরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২১৫ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এক বছরে ৩৫ বার পণ্যের দাম বাড়লেও সাত বছরে একবারও শ্রমিকদের বেতন বাড়ে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দ্রব্যমূল্য আরো বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, এই সরকার যদি আরো ক্ষমতায় থাকে তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি ছাড়া কমবে না। কারণ এই সরকার বিনাভোটের সরকার। বিনাভোটের সরকার কারো কাছে দায়বদ্ধ না, জনগণের ভোটে নির্বাচিত হলে তারা জনগণের কথা ভাবতো। জনগণের সরকারের জন্য গণতান্ত্রিক ও গণআন্দোলনের মাধ্যমে এই সরকার হটিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আনতে হবে। আগামীদিনে ঐক্যবদ্ধ আন্দোলন হবে এবং সেটা বিএনপির নেতৃত্বের হবে।
তিনি বলেন, এক বছরে ৩৫ বার পণ্যের দাম বাড়লেও সাত বছরে একবারও শ্রমিকদের বেতন বাড়ে না। ব্যবসায়ীদের লোকসান কমাতে তেলের দাম বাড়ালো সরকার কিন্তু শ্রমিকদের কষ্ট লাঘবে তাদের বেতন বাড়ালো না কেন?
নজরুল ইসলাম খান আরো বলেন, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে একেবারে সাত টাকা বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সাতবার দাম বাড়ানো হয়েছে। এই পর্যায়ে এসে প্রতি লিটার সয়াবিনের দাম বেড়েছে ৪৫ টাকা। ব্যবসায়ীরা যুক্তি দেখিয়েছেন করোনার কারণে তাদের অনেক লোকসান হয়েছে বলে তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ যে পরিমাণ তেল মজুত রয়েছে সেটা দিয়ে আরো তিন মাস চলার কথা। মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies