1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ওসিসহ ৫ জনকে বরখাস্তের নির্দেশ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২২৭ বার প্রদশিত হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় স্থানীয় থানার তৎকালীন ওসি কামরুজ্জামান শিকদার, একজন এসআই ও এএসআইকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিবকে এই নির্দেশ দেওয়া হয়।  এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) সচিবকে পৃথক নির্দেশে বেগমগঞ্জের ইউপি সদস্য এবং চৌকিদারকে সাসপেন্ড করে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। গত বছরের ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে ৩৭ বছরের এক নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে উপজেলার একলাশপুর এলাকার দেলোয়ার বাহিনী। তারা ওই নারীকে বিবস্ত্র করে নির্মম নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করে এবং ৪ অক্টোবর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনাটি জানাজানি হলে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। এ পর্যায়ে পরদিন ঘটনাটি আদালতের নজরে আনা হয়।
তখন হাইকোর্ট এক আদেশে রুল জারিসহ অবিলম্বে ওই নারীর পরিবারকে সব ধরনের নিরাপত্তা দিতে নোয়াখালীর পুলিশ সুপারকে নির্দেশ দেন। পাশাপাশি ভিকটিমের বক্তব্য গ্রহণে পুলিশের কোনো অবহেলা আছে কিনা তা অনুসন্ধান করতেও একটি কমিটি করে দেন।
কমিটির প্রধান ছিলেন চৌমুহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার। সদস্য ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন এবং জেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরী। এছাড়া অবমাননাকর নারীর ওই ভিডিও অপসারণ করতেও বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়।
পরে তদন্ত কমিটি এক প্রতিবেদনে ঘটনার দায়িত্বে অবহেলা পাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় চৌকিদারের বিষয়ে আদালত যৌক্তিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিতে পারে বলে মতামত দেয়। এরই ধরাবাহিকতায় ওই কমিটির দেওয়া প্রতিবেদন অনুসারে রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট।
আদালতে শুনানি করেন ঘটনাটি নজরে নিয়ে সুষ্ঠ বিচার দাবির পক্ষে আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না, অনীক আর হক ও আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies