1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

করোনায় দেশে আরও ৬ জনের মৃত্যু

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৪৭ জনে। ৬টি বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য। নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২২৭ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৩৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩৫টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩ লাখ ১ হাজার ৫৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৩ জন। তাদের নিয়ে দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৩০ জন এবং নারী ১০ হাজার ১৭ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন. ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন রয়েছে। ৬টি বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies