1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

অবশেষে জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৪০ বার প্রদশিত হয়েছে

ককাণ্ডে গ্রেপ্তার শাহরুখপুত্র আরিয়ান খান অবশেষে জামিন পেলেন। বৃহস্পতিবার তৃতীয় দফা শুনানি শেষে বোম্বে হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন। আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও এদিন জামিন পান।
তবে জামিন মঞ্জুর হলেও এদিন বিস্তারিত আদেশ দেননি আদালত। তাই জেল থেকে ছাড়া পাবেন না আরিয়ান ও তার বন্ধুরা। শুক্রবার জামিন মঞ্জুরের বিস্তারিত জানানোর পরই আর্থার রোডের জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান।
গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ানকে। পরদিন তাকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। দু’বার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে, আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ গোপনের চেষ্টা করতে পারেন।
আরিয়ানের বিরুদ্ধে মাদক-মামলার তদন্তকারী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়েও এরইমধ্যে প্রশ্ন উঠেছে। মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল ঘুষের অভিযোগ এনেছেন সমীরের বিরুদ্ধে। এই অভিযোগেরও তদন্ত শুরু হয়েছে।
এদিকে মামলার আরেক সাক্ষী কিরণ গোসাভিকে আটক করেছে পুলিশ। পুণে পুলিশের পক্ষে এ খবর নিশ্চিত করা হয়েছে। কিরণ এনসিবি দফতরে আরিয়ানের সঙ্গে সেলফি তুলেছিলেন। সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies