1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সম্পাদনার সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৩৩ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলাদা আলাদা কর্মসূচী পালন করেছে জেলা যুবদলের দুটি গ্রুপ। কুড়িগ্রামে ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। সকালে দাদামোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও বন্যাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে কুড়িগ্রাম পুরাতন থানাপাড়া থেকে জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদের নেতৃত্বে একটি বিশাল র‌্যালী গোটা শহর প্রদক্ষিণ করে। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সিনিয়র যুগ্ম সমাপাদক রুহুল আমিন খান টিপু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, সদর থানা যুবদল সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক তাইজুল হক সাজু, পৌর যুবদল সাংগঠনিক সস্পাদক শহিদুল ইসলাম শিমুল জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সহ যুবদল জেলা উপজেলা ও পৌর নেতৃবৃন্দ। অন্যদিকে বুধবার সকাল ১১ টায় জেলা শহরের পুরাতন পোষ্টাফিস পাড়াস্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে যুবদলের উদ্যোগে একটি মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ব্যারিস্টার রবিউল ইসলাম সৈকত, সহসভাপতি জহুরুল আমন, যুবদলের সিনিয়র সহসভাপতি নাসিম পারভেজ তারাসহ যুবদলের আজিজুল হক, রকি বকসী, শাইন শেখ রন্জু, পৌর যুবদলের সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুবদল নেতা আল আমিন, রকিবুল হাসান রকি সহ অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies