1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বগুড়ায় সোভার উদ্যোগে স্বপ্নের ঠিকানা পেল সাত অসহায় নারী

  • সম্পাদনার সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৮৬ বার প্রদশিত হয়েছে

বগুড়ার গাবতলী উপজেলার পেরিহাটের লিলি বেগম, সোনাকানিয়ার ইয়াদন, মহিষাবানের তারা বেগম, ক্ষিদ্র পেরীর আমেনা, নির্জা বেগম, ধর্মগোছার ইয়াতন, রেখা কেহ তালাক প্রাপ্তা, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও হতদরিদ্র মহিলা। নিজেদের মাথা গোঁজার ঠাঁই নাই। এ ঘর এক একটি পরিবারের স্বপ্ন। নিজেদের একটি করে ঘর হবে ও তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে কোন দিন ভাবেনি। স্বপ্নের ঠিকানার খোঁজ পেয়ে তারা বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সোসাইটি ফর ওন ভিলেজ এ্যাডভান্সমেন্ট (সোভা) এর বাস্তবায়নে সমন্বিত নারী ক্ষমতায়ন কর্মসূচির আওতায় বুধবার গাবতলীর লাঠিগঞ্জ সংস্থার নিজস্ব কার্যালয়ে বিনামুল্যে ঘর নির্মান সহায়তা ও মাস্ক বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক মন্তেজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো. কাউছার রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে এ দেশের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করে যাচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, দরিদ্র দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে স্থান করতে সক্ষম হয়েছে। বর্তমান সরকার গত অর্থ বছরে গাবতলী উপজেলায় ৭০টি গৃহহীন পরিবারকে ঘর দিয়েছে। সরকারের এ মহতী উদ্যোগ যে ভাবে পরিচালিত হচ্ছে এ দেশের কোন মানুষই গৃহহীন থাকবে না। আমাদের প্রত্যেককেরই চেষ্টা, আগ্রহ ও লক্ষ্য থাকতে হবে। নিজেদের হাতকে কর্মের হাতে রুপান্তারিত করতে হবে। প্রত্যেককের কর্ম বুঝে খুঁজে নিদে হবে এবং নিজেদেরকে সফল উদ্যোক্তা করতে পারলে এ দেশ থেকে দুঃখ, কষ্ট, অভাব নিপাত যাবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হান্নান সরকার, বগুড়া ওয়াইএমসিএ এর প্রেস সচিব আজাহার আলী। অতিথিদের সংস্থার পক্ষ হতে ক্রেস্ট প্রদান ও প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies