1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

আদমদীঘিতে পৌনে ১১ হাজার কেজি চোরাই চাল উদ্ধার

  • সম্পাদনার সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৩৬ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর থেকে খাদ্য বান্ধব ও ভিজিডি কর্মসুচির প্রায় পৌনে ১১ হাজার কেজি চোরাই চাল উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ওই পরিমান চাল জব্দ ও উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য প্রায় সোয়া ৪ লাখ টাকা। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার নসরতপুর ইউনিয়নের পুর্ব ডালম্বা গ্রামের একরাম হোসেনের ছেলে আল মামুন নসরতপুর ডিগ্রী কলেজ এলাকার ইসমাইল হোসেন মন্ডলের পরিত্যক্তপ্রায় চালকল ভাড়া নেয়। অসাধু ব্যবসায়ী মামুন বৈধ ব্যবসার আড়ালে দীর্ঘ দিন থেকে চোরাই চালের ব্যবসা করে আসছিল। গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী রায় ওই চালকলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের যানবাহনের শব্দ পেয়ে চালকলের ভাড়াটিয়া মালিক ও কর্মচারিরা পালিয়ে যায়। ওই চালকলের গুদামের ভিতর মজুদ করা খাদ্য অধিদপ্তরের ছাপানো ২০২১/২০২১ সালের ২১৪টি চটের বস্তায় থাকা ১০ হাজার ৭ শ’ কেজি চাল ঢেলে প্লাস্টিক বস্তায় রি-প্যাক করা হচ্ছিল। ভ্রাম্যমান আদালতের জব্দ করা ৫০ কেজি ওজনের ২১৪ বস্তা চাল রাতেই আদমদীঘি থানা পুলিশ হেফাজতে নিয়েছেন। সরকারি ক্রয় মুল্য হিসাবে জব্দ করা চালের মুল্য ৪ লাখ ২৮ হাজার টাকা। এরিপোর্ট পাঠানো সময় পর্যন্ত মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies