1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

মডার্নার বুস্টার ডোজের অনুমোদন দিল ইউ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : ১৮ বছরের বেশি বয়সীদের জন্য মডার্নার টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ পর্যবেক্ষণকারী সংস্থা। স্থানীয় সময় সোমবার তারা এই অনুমোদন দেয়। টিকার প্রাথমিক ডোজ নেওয়ার পর সুরক্ষার মাত্রা কমে যাওয়ার আশঙ্কা থেকে এই বুস্টার ডোজের অনুমোদন দেওয়া হয়েছে। খবর রয়টার্সের ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) জানিয়েছে, দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ছয় থেকে আট মাস পর মডার্নার স্পাইকভ্যাক্স টিকার তৃতীয় ডোজ নিলে প্রাপ্তবয়স্কদের শরীরে অ্যান্টিবডির মাত্রা বাড়ে। যাদের অ্যান্টিবডির মাত্রা কমে গেছে, তাদের ক্ষেত্রে টিকার বুস্টার ডোজ কার্যকর হবে। ইএমএ আরও জানিয়েছে, স্থানীয় করোনা মহামারি পরিস্থিতি বিবেচনা করে বুস্টার ডোজ ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করা হতে পারে। বুস্টার ডোজের প্রতিক্রিয়া দ্বিতীয় ডোজ টিকার মতোই হয়ে থাকে। বুস্টার ডোজ নেওয়ার পর হৃদ্যন্ত্রের প্রতিক্রিয়া ও অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হয়েছে। বুস্টার ডোজের কার্যকারিতা নিয়ে মূল্যায়ন চালিয়ে যাবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies