1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামে প্রতিবন্ধীদের মুল স্রোতে আনার লক্ষ্যে অবহিতকরন সভা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৩৯ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রাম সদর উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের মুল স্রোতে আনার লক্ষ্যে সিডিডি কর্তৃক আয়োজিত প্রতিবন্ধিতা অÍর্ভুক্তিমুলক দূর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কিত পুটিং পারসন্স উইথ ডিজ এ্যাবিলিটিস এট দ্যা সটার অক হিউম্যানিটরিয়ান প্রিপয়ার্ডনস এন্ড রসপন্স প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৫ অক্টাবর) দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অবহিতিকরন সভায় ভার্চুয়্যালি অংশ গ্রহন করেন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, যাত্রাপুর ইউনিয়নের ( ইউপি) চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী সরকার, সিডিডির প্রজেক্ট ম্যানেজার আবু আল তারেক আহমেদ, ফিল্ড কো অর্ডিনেটর আব্দুল মান্নান ও জনপ্রতিনিধিসহ স্থানীয়রা। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী সরকার বলেন, আমার ইউনিয়নে প্রতিবন্ধীদের মুল স্রোতে নিয়ে আসতে সিডিডি প্রকল্প কাজ করবে এ প্রকল্পকে সাধুবাদ জানাই। প্রকল্পের কাজে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে আমার। এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কুড়িগ্রামে দূর্যোগপ্রবন এলাকা এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সদরের যাত্রাপুর ইউনিয়ন। দূর্যোগকালীন সময় সাধারণ জনগনের চেয়ে প্রতিবন্ধির ব্যক্তিরা বেশি দূর্ভোগে পড়নে। তাদের পাশে সিডিডি কাজ করার ইচ্ছা পোষন করায় আমি আন্তরিক ভাবে সাধুবাদ জানাচ্ছি। সমাজসেবা অফিস থেকে সিডিডির কাজে সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে। অন্যদিকে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি কর্মশলায় অংশ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, সদর থানার এএসআই মোঃ শামীম, , ফ্রেন্ডশিপের আঞ্চলিক সম্বয়কারী এ.টি.এম ফেরদৌস, প্রকল্প ম্যানেজার ডাঃ মোঃ মাহফুজুর রহমান এবং ভোগডাঙ্গা ইউনিয়নের প্রতিবন্ধি এবং অভিভভাবকগণ।  উন্নয়ন সংগঠন ফ্রন্ডশীপের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, প্রতিবন্ধি ব্যক্তিবর্গ আজকের যুগে সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। তারাও সমাজের মানুষ। ফলে সমাজের প্রাণ রক্ষার্থে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাদেরকে সমাজের মূল স্রোতের সাথে সম্পক্ত করা জরুরি। এ প্রসংগে ২০১৩ সালের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন/২০১৩ বাস্তবায়নের দিকে সবার দৃষ্টি দিতে বলা হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies