1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

করমেলা হবে না, নভেম্বর জুড়ে করসেবা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : কভিড-১৯ মহামারী পরিস্থিতির কারণে এবারো আয়কর মেলা হচ্ছে না। তবে দেশের সকল করাঞ্চলে আগামী নভেম্বর মাসজুড়ে করমেলার পরিবেশে সব ধরনের করসেবা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এবারো আমরা করমেলা করতে পাচ্ছি না। তবে এর পরিবর্তে গত বছরের মতো সকল সার্কেল ও করাঞ্চলে মেলার পরিবেশ নিয়ে আসবো। সেখানে করদাতারা সব ধরনের করসেবা পাবেন।’
নভেম্বর মাসজুড়ে কর সেবা প্রদান উপলক্ষে এনবিআর সংবাদ সম্মেলনের আয়োজন করে। এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের ৩১টি কর অঞ্চলে ৬৪৯টি সার্কেলে গতবারের মতো এবারো ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। তবে কয়েক জায়গায় বিশেষ সেবা বুথ দেয়া হচ্ছে। যেমন ঢাকায় সরকারি কর্মকর্তাদের জন্য করাঞ্চল ছাড়াও সচিবালয়ে একটি বুথ দেয়া হচ্ছে। সরকারি চাকরিজীবীরা যাতে তাদের সময় বাঁচাতে পারেন। এ জন্য ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সচিবালয়ের বুথে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেবা পাবেন। এ ছাড়া অফিসার্স ক্লাবেও তারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা ঢাকা সেনানিবাসে ৯ থেকে ১০ নভেম্বর দু’দিন রিটার্ন জমা দিতে পারবেন। ২৪ নভেম্বর সর্বোচ্চ কর প্রদানকারী ১৪১ জনকে সম্মাননা প্রদান করা হবে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৪ লাখের বেশি মানুষ ই-টিআইএন রেজিস্ট্রেশন করেছেন। ২০২০-২১ অর্থবছরে নিবন্ধনের সংখ্যা ছিল ১৩ লাখ। এ পর্যন্ত মোট ৬৭ লাখ ৯২ হাজার ব্যক্তি ই-টিআইএন রেজিস্ট্রেশন নিয়েছেন বলে জানান রহমাতুল মুনিম। সংবাদ সম্মেলনে এনবিআরের সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্য জোষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies