1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে ৩ মাদক কারবারীসহ গ্রেফতার-৪

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২১৭ বার প্রদশিত হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর নির্দেশনায় এসআই মোঃ নুর আলম, এএসআই মোঃ সদরুল হাসান, এএসআই মোঃ আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ শে অক্টোবর বিকাল ৪.১৫ মিনিটে নন্দীগ্রাম থানাধীন ৫নং ভাটগ্রাম ইউনিউয়নের অর্ন্তগত চাকলমা গ্রামস্থ ঢাকইর হইতে চাকলমা গামী রাস্তায় চাকলমা খাড়ির ব্রীজের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৯০০/-টাকাসহ চাকলমা গ্রামের মৃত ইব্রাহীম ডাক্তারের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৭) কে গ্রেফতার করেন। অপরদিকে এসআই মোঃ চান মিয়া ও এএসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ শে অক্টোবর বিকাল ৪.৪৫ মিনিটে নন্দীগ্রাম থানাধীন ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের অর্ন্তগত বগুড়া-টু-নাটোর মহাসড়কের পূর্ব পার্শ্বে বিজয়ঘট গামী রাস্তার ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ৬০ (ষাট) গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৪০০/-টাকা সহ আসামী মোঃ মোঃ লিটন মন্ডল (৩৮) পিতা-মোঃ আঃ রাজ্জাক, শ্বশুর মোঃ ইব্রাহিম, পিতা মৃত ইসমাইল সাং-গাইনপাড়া (নিংগইন উত্তরপাড়া) থানা-সিংড়া, জেলা-নাটোর, বর্তমান সাং-বিজয়ঘট, থানা- নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন। আসামী মোঃ লিটন মন্ডল এর বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা বিচারাধীন আছে। অন্যদিকে এসআই নুর মোহাম্মদ সরকার ও এএসআই কাজী শাহীন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ শে অক্টোবর সন্ধ্যা ৬.১০ মিনিটে নন্দীগ্রাম থানার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের এর অন্তর্গত থালতা গ্রামের মন্দিরপাড়া জনৈক শ্রী নিতাই চন্দ্র মহন্ত (২২) পিতা-শ্রী মদন চন্দ্র মহন্ত এর কম্পিউটার এর দোকানের সামনে সরকারী কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬৫ (পয়ষট্টি) গ্রাম গাঁজা সহ আসামী মোঃ বেলাল হোসেন (৪৫) পিতা- মোঃ খলিল উদ্দিন গ্রাম- থালতা, থানা- নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন।  উল্লেখিত ঘটনা সংক্রান্ত পৃথক ৩টি নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এসআই রেজাউল করিম ও এসআই তারিকুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানে গত ২৩ শে অক্টোবর দিবাগত রাত্রি ১১.৩০ মিনিটে তেঘরি গ্রামে অভিযান পরিচালনা করে জিআর ৩৮/১৮ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফজলুর রহমান পিতাঃ মৃত রহিম উদ্দিন গ্রাম তেঘড়ি, থানা নন্দীগ্রাম জেলা বগুড়া কে গ্রেফতার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies