1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলায় নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ-ছাত্রলীগ : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

দেশে সাম্প্রদায়িক হামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সকালে সিলেটে হযরত শাহজালাল রহ:-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ তুলেন তিনি। এর আগে মির্জা ফখরুল বিমানযোগে সকালে সিলেটে পৌঁছান। মাজার জিয়ারত শেষে তিনি সুনামগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল হক আম্বিয়ার শোকসভায় যোগ দিতে সেখানে যান। বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রতিক যে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে, আপনারাই দেখেছেন পত্র-পত্রিকায় যে নেতৃত্ব দিচ্ছে কারা? নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। আজকেও পত্রিকায় এসেছে রংপুরে যে ঘটনা ঘটেছে তার নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগ নেতা সৈকত। এটা খুব পরিষ্কার, সরকারের যেহেতু জনগণের সাথে সম্পর্ক নেই, যেহেতু জনগণের ভোট তারা পায় না, এজন্য জনগণের দৃষ্টিকে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার থেকে সরানোর জন্য তারা (সরকার) এসব ঘটনা ঘটাচ্ছে।
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীমসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies