1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

কুমিল্লার ঘটনায় ইকবালসহ ৪ জন ৭ দিনের রিমান্ডে

  • সম্পাদনার সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২০২ বার প্রদশিত হয়েছে

কুমিল্লার নানুয়ার দীঘিরপাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার মামলায় গ্রেফতার ইকবাল হোসেনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ শনিবার দুপুরে পুলিশ তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত এ ঘটনায় ৯৯৯-এ কল করা ইকরাম, মসজিদের খাদেম ফয়সাল ও তার সহযোগী হুমায়ুনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমদে সাংবাদিকদের বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে ইকবাল মণ্ডপে কোরআন রাখার কথা স্বীকার করেছে। ঘটনার বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে এবং স্বীকারোক্তি যাচাই-বাছাই করতে ইকবালসহ অপর তিনজনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডে নেয়া হচ্ছে। গত শুক্রবার দুপুর ১২টার কিছু পরে ইকবালকে কক্সবাজার থেকে কুমিল্লায় আনা হয়। গত ১৩ অক্টোবর ভোর রাতে নগরীর নানুয়া দীঘিরপাড় এলাকার একটি পূজামণ্ডপে কোরআন রেখেছিল ইকবাল, বলছে পুলিশ।
এ ঘটনায় কুমিল্লা নগরীসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies