1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ইউপি নির্বাচন হবে প্রতিযোগিতামূলক: সিইসি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২৩৩ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। এখানে কোনো প্রতিহিংসার সুযোগ নেই। নির্বাচনে সকল প্রার্থী সমান সুযোগ ভোগ করবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।  বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় আসন্ন আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, ইউপি নির্বাচন রাজনৈতিকভাবে কোন দল অংশগ্রহণ না করলে সেটা একান্তই রাজনৈতিক দলের বিষয়। আমরা আশা করব সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ। নুরুল হুদা বলেন, নির্বাচনী পরিবেশ সুন্দর সুস্থ রাখতে প্রশাসনকে নির্দেশ দেয়া আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত নির্বাচনী এলাকার নজর রাখছি। আমরা সুন্দরভাবে সকল ইউপি নির্বাচন সম্পন্ন করতে পারব। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies