1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নওগাঁয় খুব শীঘ্রই চালু হচ্ছে পুলিশের সবচেয়ে বড় শপিং মল

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৯৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে উত্তরবঙ্গে পুলিশের সবচেয়ে বড় শপিং মল ‘পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্টে অ্যান্ড ক্যাফে’। নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় পুলিশের এ শপিংমলটি নির্মাণ করা হয়েছে। শপিংমলটি ঘুরে দেখা যায়, এর কাজ শেষ। এখন চলছে সৌন্দর্যবর্ধন ও পণ্য সাজানোর কাজ। নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া জানান, নওগাঁয় পুলিশের নিজস্ব জমিতে শপিংমলটি নির্মাণ করা হয়েছে। শিগগিরেই আমরা উত্তরবঙ্গের সবচেয়ে বড় এ মলটি উদ্বোধন করতে যাচ্ছি। এটি শুধু পুলিশের সম্পদ নয় বরং এটি পুরো নওগাঁবাসীর শপিংমল। এখানে সব শ্রেণির মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন সুলভ মূল্যে। আমাদের প্রতিটি পণ্যের গুণগত মান শতভাগ বজায় রেখে বিক্রির চেষ্টা থাকবে। পুলিশ সুপার আরও জানান, শপিংমলটির রেস্টুরেন্টে থাকবে পিৎজা, বার্গার, কফিসহ উন্নতমানের সব ধরনের খাবারের ব্যবস্থা। পাশাপাশি এক ছাদের নিচেই মিলবে লেটেস্ট ব্র্যান্ডের বিউটি প্রডাক্টসহ সাড়ে ১২ হাজার পণ্য। শীতাতাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ও মনোমুগ্ধকর পরিবেশে পণ্য কিনতে সহযোগিতা করবেন এক ঝাঁক প্রশিক্ষিত স্মার্ট তরুণ-তরুণী। তিনি আরও জানান, জন্মদিন, বিবাহোত্তর সংবর্ধনাসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য থাকবে বিশাল হল রুম। মূল্য পরিশোধে আছে ক্রেডিট, ডেবিট কার্ড, বিকাশ, রকেট কিংবা নগদের সুবিধা। ক্রেতাদের নিরাপত্তার কথা চিন্তা করে পুরো শপিংমল জুড়েই সিসি ক্যামেরা থাকবে। পুলিশের সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দিন আহমেদ নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় তার নিজস্ব ৪৬ শতাংশ জমি জেলা পুলিশকে দান করেন। সেই জমিতে জেলা পুলিশের কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে অত্যাধুনিক এ শপিংমল নির্মাণ করা হলো। এর আগে গত ৩১ মে প্রায় তিন কোটি টাকার এ শপিংমল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies