1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

এবারো জামিন পেলেন না শাহরুখ-পুত্র

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৪৯৪ বার প্রদশিত হয়েছে

আজ বুধবারও শাহরুখ-পুত্রের জামিনের আবেদন মঞ্জুর করল না মুম্বইয়ের এক বিশেষ আদালত। ফলে আরো কয়েক দিনের বন্দিদশা আরিয়ান খানের। জামিন না পাওয়ায় আপাতত তাকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই। তার সাথে আরো দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও খারিজ। আজ বুধবার বলিউড তারকা-সন্তানের জামিনের শুনানির আগে এনসিবি-র কর্মকর্তারা আদালতের হাতে নয়া তথ্য তুলে দিয়েছেন। যেখানে জানা গেছে, উঠতি এক বলিউড অভিনেত্রীর সাথে শাহরুখ খানের ছেলে মাদক বিষয়ে আলোচনা করেছিলেন। প্রমোদতরীর ওই পার্টিতে যোগ দেয়ার আগে। গত সপ্তাহে, ১৪ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। আদালত ঘোষণা করেছিল, মামলার পরবর্তী শুনানি হবে বুধবার, ২০ অক্টোবর। সেই মতোই শুনানি হয়। কিন্তু কারাগারের বাইরে পা রাখতে পারলেন না শাহরুখ খানের ছেলে। আরিয়ানের জন্য করা মানত এখনো ভাঙতে পারলেন না শাহরুখ-পত্নী। অর্থাৎ ‘মান্নত’-এর হেঁসেলে মিষ্টি রান্না করার সুযোগ হলো না এবারো।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies