1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

হিন্দু ভাই-বোনদের ভয় নাই, আ.লীগ আছে রাজপথে: কাদের

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৭৭ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্কঃ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিন্দু ভাই ও বোনদের বলবো, আপনাদের ভয় নাই। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আছে। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সম্প্রীতি এ সমাবেশের আয়োজন করে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে আন্দোলনে ব্যর্থ বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা জানি কাদের উসকানিতে এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে জানিয়ে কাদের বলেন, যতদিন না সাম্প্রদায়িক শক্তির বিষ দাঁত ভেঙে দিতে পারবো ততদিন আওয়ামী লীগ রাজপথে থাকবে। আওয়ামী লীগ এই অপশক্তিকে মোকাবিলা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এই সাম্প্রদায়িকতার বিষবাক্য ছড়াচ্ছে তাদের ভুলে যাওয়া উচিত নয়, এই দেশে যত মুসলমান, তার চেয়ে বেশি মুসলমান প্রতিবেশী দেশ ভারতে আছে। এখানে মাইনরিটিকে যদি আমরা ঝুঁকির মুখে ঠেলে দিই, ভারতে আমাদের চেয়ে বেশি সংখ্যক মুসলমান; তাদের জীবনের কথা, জানমালের কথা আমাদের ভাবতে হবে। উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লায় পূজামণ্ডপে ‘কোরআন’ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় মন্দির ও বাড়িঘরে ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে। এই ঘটনার জেরে চাঁদপুরের পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। সবশেষ রোববার (১৭ অক্টোবর) রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পীরগঞ্জে হামলায় ২০টি বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies