1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দুপচাঁচিয়ার ভেলুর চকে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৯৫ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ার ভেলুরচক যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকালে ভেলুরচক ইটভাটা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় তালোড়া সরকারি কলেজ ২-১গোলে খাড়িয়া নিশিন্দারা সমবায় সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন মন্টু মোল্লা। তাকে সহযোগিতা করেন আব্দুল মজিদ প্রাং ও দেলোয়ার হোসেন। খেলা শেষে দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজামের সভাপতিত্বে ও জাকির হোসেন মিঠুর পরিচালনায় এক পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও এমপির প্রতিনিধি এসএম সাহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আবু তাহের রানা, তালোড়া পৌর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কুতুবুল আলম, উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি আব্দুস সালাম, প্রধান শিক্ষক শাহীনুর ইসলাম শাহীন, সমাজসেবক ইউনুছ আলী প্রমুখ। এসময় ভেলুরচক যুবসমাজের সদস্যবৃন্দ ও ক্রীড়ামোদী বিপুল সংখ্যক দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নেতাদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies