1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

দেশে করোনায় ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৪

  • সম্পাদনার সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক ঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৬৮ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। গত ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১.৭৪ শতাংশ। রবিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত একদিনে রাশিয়ায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ৪৩ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৫৮ জনের। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ১১ লাখ ৫০ হাজার জনের। মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৯ হাজার ৬৫৩ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৮৩ লাখের বেশি মানুষ। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৫৭ লাখ ৭৪ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৪৪ হাজার ৩৮৫ জনের। করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৬৬ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ১৫৬ জনের। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৬ লাখ ৩৮ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ১৯৯ জনের। তালিকায় ২৯ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৫২ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১০ হাজার ৮৯ জন। এদের মধ্যে ১৪০৪ জনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies