1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল : ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক: জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্ধকারের শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে দাবি করে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা ভাবতে পারিনি এ রকম ঘটনা ঘটবে। আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল।’ বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িক যে শক্তি—এরা বিষধর সাপ। এ বিষধর সাপ সুযোগ পেলেই ছোবল মারবে এবং সেটাই ঘটেছে এবারের দূর্গাপূজায়। এসব ঘটনা আমাদের অবাক করে দিয়েছে, আমরা ভাবতে পারিনি, এরকম ঘটনা ঘটবে। আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। কারণ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অন্ধকারের শক্তি এখন মাথাচাড়া দিয়ে উঠেছে।’ এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
এদিকে, আগামীকাল ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপস্থিত বক্তারা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies