1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

এটা বিএনপির ঈর্ষাকাতরতা : কাদের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি, কিন্তু তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। যারা হাওয়া ভবন নামের ‘খাওয়া ভবন’ তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক। এটা প্রতিহিংসাপরায়ণ এবং ব্যর্থ এক বিরোধীদল বিএনপির ঈর্ষাকাতরতা ছাড়া কিছুই নয়।’ সেতুমন্ত্রী আজ শুক্রবার সকালে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন ‘ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির যে রঙিন খোয়াব, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। কারণ, তারা গত একযুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে, আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে। ক্ষমতা দেয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ, কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে।’
বিএনপির শাসনামলে প্রতিটি রাত আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য দুঃস্বপ্নের ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘শুধু তাই নয়, সনাতন ধর্মাবলম্বীদের জন্যেও প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের-এই বুঝি মন্দিরে, বাড়িঘরে হামলা হলো।’ বিএনপি আবারো তাদের সেই পুরোনো রূপে ফিরে আসছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে।’ওবায়দুল কাদের আরো বলেন, `জাতীয় প্রেসক্লাবের একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। তারা নীতিমালা অনুযায়ী হলরুম ভাড়া দেন। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। অথচ বিএনপি নেতারা সেখানেও সরকারের ওপর দোষ চাপাচ্ছেন।’
দোষারোপের রাজনীতির দুষ্টচক্রে বিএনপি আবর্তিত হচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ থেকে তারা বের হতে পারছে না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies