1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বিএনপির এক দফার আন্দোলনের রঙিন খোয়াব দুঃস্বপ্নে রূপ নেবে : কাদের

  • সম্পাদনার সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে বলেছেন, ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎ সাহস প্রদর্শন করুন। তিনি বলেন, বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না ৷
আজ শনিবার সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপিকে এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি। এজন্য বিএনপির আন্দোলনের জনগণ সাড়া দিবে না। বিএনপির নিরপেক্ষ সরকারের দাবীতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নিবে। ওবায়দুল কাদের আবারও পরিস্কার ভাবে বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আবরার হত্যা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, তাদের শাসনামলে দলীয় একজন লোকের বিচার হয়েছে কোন অপকর্মের জন্য, এমন কোন নজির দেখাতে পারবেন কি? উল্টো শেখ হাসিনা সরকারই বিশ্বজিত ও বরগুনার রিফাত হত্যার বিচার করেছে। দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে মামলাটির বিচার প্রক্রিয়াধীন। শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে।
আবরার হত্যার সাথে জড়িত প্রায় সবাই ছাত্রলীগ পরিচয়ের, কাউকে ছাড় দেওয়া হয়নি, সুতরাং অপরাধী যে দলেরই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, দলীয় পরিচয় কারো আত্মরক্ষার ঢাল হতে পারে না, শেখ হাসিনা সরকারই তা বারবার প্রমাণ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies