1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পেশাজীবীদের সাথে বৈঠকে বিএনপি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১৯০ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের সাথে দুই দফা বৈঠকের পর এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসছে বিএনপি। টানা দুই দিনের বৈঠকে আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় প্রথম দিনের বৈঠক শুরু হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন। জিয়াউর রহমান ফাউন্ডেশন, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সাংস্কৃতিক, টেকনোলোজিসসহ অন্তত ২০টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা আজকের বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সকলের উদ্দেশে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী, গণতন্ত্রের যে সংকট, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এর থেকে উত্তরণে আপনাদের মতামত রাখার আহ্বান করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান। পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন, অ্যাড. জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ফজলুর রহমান, ফরহাদ ডালিম ডোনার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মাসুদ তালুকদার, অ্যাড. রুহুল কুদ্দুস কাজল, ডা: শফিকুল হায়দার পারভেজ, প্রকৌশলী মাহবুল আলম, রিয়াজুল ইসলাম রিজু, সেলিম ভূঁইয়া, শামীমুর রহমান শামীম, গাজী কামরুল ইসলাম সজল, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, খন্দকার মোহাম্মদ হজরত আলী, জাহানারা সিদ্দিকী, শেখ মনিরউদ্দিন, কামরুল হাসান সদ্দার, জহিরুল ইসলাম শাকিল, রোকেয়া চৌধুরী বেবি, পারভিন কাওসার মুন্নী, সুমনা আক্তার স্মৃতি, শাহনাজ আক্তারসহ মোট ১০২ জন।
দুদিনে ৩২টি পেশাজীবী সংগঠনের নেতা, প্রতিনিধিরা মতবিনিময়ে অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies