1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নওগাঁয় মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১৯৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ “ হোক প্রতিবাদ সমাজ থেকেই মাদক যাবে বাদ” এ প্রতিপাদ্যে নওগাঁ সদর উপজেলার মধ্যদুর্গাপুরে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর মধ্যদুর্গাপুর জামে মসজিদ সংলগ্ন প্রধান সড়কে নওগাঁ মধ্যদূর্গাপুর মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁ মধ্যদূর্গাপুর মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক মোঃ মোস্তাকিম হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন খেলাঘর আসর শিশু সংগঠক নওগাঁর আহবায়ক সাংবাদিক মোঃ সাইফুল ওয়াদুদ, সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য মোঃ সাইদুল ইসলাম,মধ্যদূর্গাপুর যুব একতা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান শিবলু প্রমূখ। এসময় অন্যান্যর মধ্যে প্রাক্তন নওগাঁ পৌরসভার মেম্বার মোঃ খাজা ময়েন উদ্দিন, মধ্যদূর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মোঃ জানে আলম,মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব হেদায়েতুল ইসলাম সুমন, এস.কে.বুলেট, দিলবর হোসেন,জাবালে নূর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী সহ জুম্মার মুসল্লীবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় বক্তরা চিহ্নিত কতিপয় মাদক ব্যবসা বন্ধের দ্রুত দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies