1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

করোনায় দেশে আরও ১২ জনের মৃত্যু

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৯৯ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৬৪৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৬৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৬৪ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮২১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৮২টি নমুনা সংগ্রহ এবং ২২ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে পুরুষ ৬ জন এবং নারী ৬ জন। তাদের নিয়ে দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৭৩০ জন এবং নারী ৯ হাজার ৯১৭ জন।  তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। মারা যাওয়া ১২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহীতে ১ জন, খুলনা বিভাগে ২ জন রয়েছে। বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যায়নি। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১১ জন, বেসরকারি হাসপাতালে ১ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies