1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

রোহিঙ্গারা অন্য কোথাও চলে যেতে চাইলে যাক: পররাষ্ট্রমন্ত্রী

  • সম্পাদনার সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৯২ বার প্রদশিত হয়েছে

উত্তরকোণ ডেস্ক : রোহিঙ্গাদের আমরা দাওয়াত করে আনিনি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তারা অন্য কোথাও চলে যেতে চাইলে যাক। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা ভাসানচর ও ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা রোহিঙ্গাদের জন্য ইন্টারনেট খুলে দিয়েছি। তারা এখন সেই ইন্টারনেট ব্যবহার করছেন। ইন্টারনেটে তারা বিদেশে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন। এখানে (বাংলাদেশে) তারা কেন থাকেন, তা নিয়ে তাদের আত্মীয়রা রাগারাগি করেন। সে কারণে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা তো আর রোহিঙ্গাদের দাওয়াত করে আনিনি। তারা নিজের দেশে বা অন্য কোথাও যেতে চাইলে, যাক। সেটা আমাদের সমস্যা নয়। ‘ ড. মোমেন বলেন, ক্যাম্পের বাইরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা পালিয়ে গেলে আমরা তাদের ফেরত নিয়ে আসি। তিনি বলেন, ভাসানচরে যেকোনো সময় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যাবে। দিনক্ষণ আমি জানি না। তবে এটা ফাইনাল হয়েছে।
এবার জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতারা সরব ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies