1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

  • সম্পাদনার সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৩৫ বার প্রদশিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। রোববার বিকেলে তালেবান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটেছে বলে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে জানিয়েছেন। খবর আল-জাজিরার।
তিনি জানান, এসময় সেখানে তালেবান নেতা জাবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে একটি অনুষ্ঠান চলছিলো। বিস্ফোরণে বেশ কয়েকজন মারা গেছেন।
আবদুল্লাহ নামে স্থানীয় এক দোকানদার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমি ঈদগাহ মসজিদের কাছে গুলির পর বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের কিছুক্ষণ আগে আগে তালেবান মসজিদের রাস্তা বন্ধ করে দিয়েছিল।’ এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর থেকে তাদের লক্ষ্য করে আইএসের হামলা বেশ বেড়েছে। এতে ভবিষ্যতে দুই গোষ্ঠীর মধ্যে আরও বড় ধরনের সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে আইএসের শক্তিশালী উপস্থিতি রয়েছে। সেখানে তালেবানের ওপর একাধিকবার হামলা চালিয়েছে তারা। সশস্ত্র এই জঙ্গিগোষ্ঠী তালেবানকে শত্রু বলে মনে করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies