1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

অর্ধশতাধিক অভিবাসী নিখোঁজ ভূমধ্যসাগরে

  • সম্পাদনার সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২২৫ বার প্রদশিত হয়েছে

ঢাকা : লিবিয়া থেকে নৌকা করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ৭০ জন ইউরোপে অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। এলার্ম ফোন নামক একটি সহায়তা সংস্থা এ তথ্য জানিয়েছে। জতিসংঘ শরণার্থী সংস্থা বলছে, নৌকা করে লিবীয় রাজধানী ত্রিপোলিতে ৮৯ অভিবাসন প্রত্যাশী ও দুটি লাশ আনা হয়েছে। আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন। তবে উভয় সংস্থা একই অভিবাসীদের নিয়ে কথা বলছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলার্ম ফোন বলছে, রাজধানী ত্রিপোলি থেকে ৭০ মাইল পশ্চিমে খোমস বন্দর থেকে ছাড়ার চারদিন পর ৭০ জন নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে।
জাতিসংঘ শরণার্থী সংস্থা টুইটবার্তায় জানিয়েছে, শনিবার ৮৯ জীবিতকে ত্রিপোলিতে নিয়ে আসা হয়। এদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে। রাবার ও কাঠের তৈরি নৌকায় করে যাত্রার পর এ ঘটনায় আরো ৪০ জন নিখোঁজ রয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর হাজার হাজার লোক লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে। আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা বলছে, চলতি বছর এ পর্যন্ত এই রুটে অন্তত এক হাজার ৩৬৯ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies