1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির বগুড়ায় উপনির্বচনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ

৩২ জেলেসহ বঙ্গোপসাগরে দুটি মাছ ধরার ট্রলার নিখোঁজ

  • সম্পাদনার সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১৮৮ বার প্রদশিত হয়েছে

ঢাকা: সাগরে মাছ ধরতে যাওয়াটাই কাল হলো জেলের। মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ছয় দিন ধরে ৩২ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার নিখোঁজ রয়েছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতিরি সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী শুক্রবার (০১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ ট্রলার দুটির নাম এফবি মায়ের দোয়া এবং এফবি আবদুল্লাহ। এর মধ্যে এফবি মায়ের দোয়া ট্রলারে ১২ জন এবং এফবি আবদুল্লাহ ট্রলারে ২০ জন জেলে ছিলেন। নিখোঁজ জেলেদের মধ্যে এফবি মায়ের দোয়া ট্রলারের ১২ জনের নাম-পরিচয় জানা গেছে। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। আর এফবি আবদুল্লাহ ট্রলারের ২০ জেলের নাম-পরিচয় জানা যায়নি। তবে ওই ট্রলারের সব জেলের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানিয়েছে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা উপজেলার লিটন মাহমুদের মালিকানাধীন এফবি আবদুল্লাহ ট্রালারটি গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে এবং গত ২৪ সেপ্টেম্বর একই উপজেলার আব্দুর রহমানের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারটি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে মাছ ধরতে যায়। এরপর এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি শাহজাহানের সঙ্গে গত ২৫ সেপ্টেম্বর কথা হলেও তারপর থেকে সব জেলেসহ ওই ট্রলারটির আর কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে সমুদ্র যাত্রার পর থেকে এখন পর্যন্ত জেলেসহ এফবি আবদুল্লাহ নামের ট্রালারের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ জেলে ও ট্রলারের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে জেলা ট্রলার মালিক সমিতি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies