1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

কাল থেকে সুপ্রিমকোর্টে অবকাশ : জরুরি মামলা নিস্পত্তিতে থাকছে ১০টি বেঞ্চ

  • সম্পাদনার সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৩৯ বার প্রদশিত হয়েছে

ঢাকা : আগামীকাল থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সুপ্রিমকোর্টে অবকাশকালীন সময় বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে ১০টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে এসব বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে ৬টি দ্বৈত বেঞ্চ এবং ৪টি একক বেঞ্চ রয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেয়া প্রধান বিচারপতির আদেশে বলা হয়, আগামীকাল ৩ অক্টোবর রোববার থেকে ১৮ অক্টোবর সোমবার পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করা হলো। যেসব বেঞ্চ গঠন করা হয়েছে, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে ফৌজদারি সংক্রান্ত মামলা, বিচারপতি এফ. আর. এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন সমন্বয়ে গঠিত বেঞ্চ দেওয়ানি সংক্রান্ত মামলা, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে ফৌজদারি সংক্রান্ত মামলা, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে দুদক ও মানি লন্ডারিংয়ের আইনে আনা ফৌজদারি ও রিট, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে রিট পিটিশন, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে ফৌজদারি সংক্রান্ত মামলা শুনানি ও নিস্পত্তি করবেন। এ ছাড়া বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত, বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চে ফৌজদারি সংক্রান্ত, বিচারপতি এস এম কুদ্দুস জামান এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চে আদিম অধিক্ষেত্রাধীন ও দেওয়ানি বিষয় সংক্রান্ত মামলা শুনানি ও নিস্পত্তি করবেন।  সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies