1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির বগুড়ায় উপনির্বচনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ

উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে যুবক নিহত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৫ বার প্রদশিত হয়েছে

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে
মাদককারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন। তবে
তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০-৪৫ হবে।
বিজিবির দাবি, নিহত যুবক মাদককারবারি। এ সময় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫০
হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি শটগান ও দুটি কার্তুজ জব্দ করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়া পাহাড়ের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন খবর
পেয়ে সন্ধ্যায় উপজেলার করইবুনিয়া এলাকার ধানক্ষেতের পাশে অভিযানে যান বিজিবি সদস্যরা।
একপর্যায়ে ৫ জনের একটি মাদককারবারি দল পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে আসে। এ সময় চ্যালেঞ্জ করা হলে
তারা দুই ভাগে বিভক্ত হয়ে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলি করে। বিজিবিও পাল্টা গুলি ছুড়ে।
এ সময় অন্য ইয়াবাকারবারিরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে এক যুবককে
পাওয়া যায়। তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আহত বিজিবি সদস্যকে
চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies