1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ঢাবি ভর্তি পরীক্ষা : প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৫ জন

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩১ বার প্রদশিত হয়েছে

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় এবারের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। যার বিপরীতে আসন রয়েছে ৭ হাজার ১৪৮টি।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ভিসি অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিকদের এসব তথ্য জানান ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।
আগামী শুক্রবার (১ অক্টোবর) ‘ক’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষার মাধ্যমে এই ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। প্রথমবারের মতো এবারই ঢাকার বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পাঁচটি ইউনিটে ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থীর মধ্যে ‘ক’ ইউনিটে ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন, ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৬৩২ জন, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৩৭৪ জন, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন এবং ‘চ’ ইউনিটে ১৫ হাজার ৪৯৬ জন আবেদন করেছে।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ৭ হাজার ১৪৮টি। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১ হাজার ৮১৫টি, ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮টি, ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০ এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।
ভিসি বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি থাকবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ওই সাতটি বিভাগীয় শহরে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করেছে। বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়াতে শিক্ষার্থীদের অর্থ এবং সময় লাঘব হবে।
ভর্তি পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies