1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির বগুড়ায় উপনির্বচনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ

ইভ্যালি, ধামাকাসহ ৪ প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

ঢাকা : ইভ্যালি, ধামাকাসহ চার ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। আজ বুধবার সংগঠনটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সদস্যপদ স্থগিত করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে: ইভ্যালি ডট কম লিমিটেড, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড। ই-ক্যাবের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শোভন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিছু সদস্য প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ই-ক্যাব অভ্যন্তরীণ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। ভোক্তা ও বিক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ই-ক্যাব ১৬টি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
এর মধ্যে অভিযোগের বিষয়ে জবাব না দেওয়া, সন্তোষজনক জবাব না দেওয়া, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ পরিচালনা না করা এবং ক্রেতা-ভোক্তাদের পাওনা সময়মতো পরিশোধ না করার কারণে চারটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, ইভ্যালির বিরুদ্ধে অভিযোগ-দীর্ঘদিন ধরে বারবার সময় নেওয়ার পরও ক্রেতাদের সমস্যার সমাধান না করা, ই-ক্যাবকে প্রয়োজনীয় তথ্য না দেওয়া, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ প্রকাশিত হওয়ার পর ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি না করা, ই-ক্যাব সদস্যভুক্ত সাপ্লায়ারদের পাওনা পরিশোধের বিষয়ে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগ রয়েছে। ক্রেতা-বিক্রেতাদের পাওনার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটির সদস্যপদ স্থগিত করা হয়েছে।
ধামাকা শপিংয়ের বিরুদ্ধে কয়েক মাস অতিবাহিত হওয়ার পরও ক্রেতাদের পণ্য বা মূল্য ফেরত না দেওয়া এবং ক্রেতা ও সরবরাহকারীদের অভিযোগসমূহের সমাধানে সুনির্দিষ্ট তারিখ প্রদান না করা এবং পদক্ষেপ গ্রহণ না করা; ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ প্রতিপালন না করা ছাড়াও পূর্বের ঘোষণা ছাড়া অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করা এবং কবে চালু হবে- এ বিষয়ে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
অন্যদিকে, সিরাজগঞ্জ শপের বিরুদ্ধে অভিযোগ ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ প্রতিপালন না করা ও ক্রেতাদের মূল্য ফেরতের বিষয়ে অনিয়ম। আর গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড প্রতিষ্ঠানটি ই-কমার্সের নামে বেআইনি এমএলএম ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে ই-ক্যাবের অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় তাদের সদস্যপদ স্থগিত হয়েছে বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies