1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

আদমদীঘিতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার সময় সরকারি আমদানিকৃত চালের একটি মালবাহী ট্রেন সান্তাহার জংশনের উওর পার্শ্বে মালগুদাম এলাকায় সান্টিং করার সময় এই দূর্ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, মালবাহী ট্রেনের একটি বগি রেল লাইনের শেষ সীমানা অতিক্রম করে রেল লাইনের বাহিরে মাটিতে পড়ে লাইনচ্যুত হয়ে যায়। মূল লাইনের বাহিরে বিকল্প লাইনে ট্রেনের সান্টিং করার কারনে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক চলাচল করছে।
এ ব্যাপারে সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মালবাহী ট্রেন সান্টিং করার সময় ওই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের ভিতরে সরকারি চাল থাকার কারণে চাল খালাস না করা পর্যন্ত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে না। তবে সান্তাহারের সাথে অন্যান্য সকল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies