1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিয়োগ পেলেন ৮৩ এসিল্যান্ড

  • সম্পাদনার সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

ঢাকা: বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮৩ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এসব কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের জন্য তাদের চাকরি বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত
করে রোববার (২৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
এর আগে গত ১০ ও ১২ আগস্ট সহকারী সচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করে
জনপ্রশাসন মন্ত্রণালয়। এ কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে তাদের ন্যস্ত করা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে
যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী কমিশনার (ভূমি) পদায়নের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের ২০১৯ সালের ৬ মার্চের নম্বর পরিপত্রটি
অনুসরণ করতে হবে, ন্যস্ত করা কর্মকর্তাদের নিজ জেলা ও স্পাউসের জেলায় বদলি বা পদায়ন করা যাবে না।
এ কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগদান করবেন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বে যোগদানের
তথ্য ভূমি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উপজেলা ভূমি অফিসের প্রধান হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ভূমি ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণসহ ভূমি সংশ্লিষ্ট নানা
ধরনের কাজ করে থাকেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies