1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

সোনাতলায় কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ, নাবী পাট, মাষকলাই বীজ ও সার বিতরণ

  • সম্পাদনার সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ বার প্রদশিত হয়েছে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ/২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় এক’শ জন কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, নাবী পাট বীজ, মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার উপজেলা বঙ্গবন্ধু মিলঅনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বীজ- সার বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, পাকুল্ল ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবু লায়েছ হোসেন নাহিদ, কৃষক লাবু প্রমূখ। উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্ডল, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী টিটো, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহফুজুল রহমান শিবলু, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রশিদ সোহেল প্রমূখ।
পরে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, থ্যালাসামিয়া, হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। উপজেলা সমাজসেবা অফিসার আরিফুল ইসলামের সঞ্চলায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান। এর আগে তিনি নুরপুর উত্তরপাড়া জামে মসজিদে উন্নয়নকল্পে টাকা বরাদ্দ দেন।
এরপরে প্রধান অতিথি সোনাতলা সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন, জোড়গাছা ইউনিয়নের লোহাগাড়া দুর্গামন্দির, মধ্যদিঘলকান্দি দক্ষিণপাড়া জামে মসজিদ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies