1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

শাহজালালে কোটি টাকার সোনাসহ দুবাইফেরত যাত্রী আটক

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৯ বার প্রদশিত হয়েছে

ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর দেহে বিশেষ পদ্ধতিতে লুকানো ১ কেজি ১০ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টসম হাউস।
দুবাইফেরত ওই বিমানযাত্রীর নাম আনোয়ার হোসেন। শুক্রবার দিবাগত রাত ওই যাত্রীকে আটক করা হয়। ওই যাত্রীর কাছে থাকা ব্যাগে পাওয়া গেছে আরও চারটি সোনার বারও এবং ১১০ গ্রাম সোনার অলংকার।
মোট ১ কেজি ৫৮৪ গ্রাম সোনাসহ ওই যাত্রীকে আটকের ব্যাপারে কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে আসে আনোয়ার হোসেন নামে ওই যাত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ফাঁকি রোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেয়। সন্দেহজনক হওয়ায় ওই যাত্রীকে অনুসরণ ও পরে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ থেকে সোনার বার ও অলংকার পাওয়ার পর তার মলদ্বারে বিশেষ পদ্ধতিতে লুকানো ১০১০ গ্রাম সোনা পাওয়া যায়।
আনোয়ার হোসেনের কাছে মোট যে পরিমাণ সোনা ছিল তার বাজারমূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে তাকে থানাপুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies