1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০০ বার প্রদশিত হয়েছে

ঢাকা : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ এবং কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিনিয়োগের আহ্বানে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
শনিবার রাতে দেশে ফিরে বিমানবন্দরে সৌদি সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অগ্রগতির বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সালমান এফ রহমানের নেতৃত্বে গত ১৮ সেপ্টেম্বর সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বেসরকারি বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দসহ মোট ২২ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌদি আরব সফরে যান।
তিনি জানান, সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের ১৩৭টি পণ্যের সৌদি বাজারে প্রবেশের জন্য শুল্ক মুক্ত সুবিধা প্রদানের অনুরোধ করা হয়। পাশাপাশি দু’দেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বিষয়ে ২০১৮ সালের প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে সহযোগিতা চাইলে সে দেশের বাণিজ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সফরকালে সৌদি বাণিজ্যমন্ত্রী ছাড়াও সেদেশের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহ, পরিবহন মন্ত্রী সালেহ আল জাসের এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
বৈঠকে দুদেশের নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে ইতিবাচক আলোচনা করেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশিদারীত্ব কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) সুলতানা আফরোজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies