1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কাঠের গুদাম ভস্মীভূত

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৩ বার প্রদশিত হয়েছে

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিমতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি কাঠের গুদাম ভস্মীভূত হয়ে গেছে। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিমতলা কলোনিসহ সেখানকার আবাসিক এলাকার মধ্যে থাকা কাঠের গুদামে আজ রোববার সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পরে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায়, মুহূর্তের মধ্যে পাঁচটি কাঠের গুদাম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
আগুন লাগার পর বন্দর ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় নিমতলা বস্তি
এবং কয়েকটি আবাসিক ভবন অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
এদিকে, অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন কাঠ ব্যবসায়ীরা। ব্যবসায়ী মো. হেলাল
বলছেন, কাঠের পাশাপাশি তাঁরা বিভিন্ন বোর্ডসহ নানা ধরনের সামগ্রী গুদামে মজুদ করে রেখেছিলেন। মুহূর্তের আগুনে সব ভস্মীভূত হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাশ জানান, খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করার পর জানা যাবে। তবে বড় ধরনের ক্ষতি থেকে বস্তি এলাকাসহ কয়েকটি আবাসিক ভবনকে রক্ষা করা গেছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies