1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

শ্বাসরুদ্ধকর ম্যাচে কলকাতাকে হারিয়ে শীর্ষস্থানে ফিরল চেন্নাই

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৪ বার প্রদশিত হয়েছে

রুদ্ধশ্বাস ম্যাচে দাপুটে জয় পেল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শেষ বলে জয় নিশ্চিত করে চেন্নাই।

কেকেআরের বিপক্ষে ২ উইকেটের জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ফিরল চেন্নাই। শনিবার মোস্তাফিজদের রাজস্থানকে হারিয়ে চেন্নাইকে হটিয়ে শীর্ষে উঠে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কয়েক ঘণ্টার ব্যবধানে ফের শীর্ষস্থান হারাল দিল্লি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৪তম আসরের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার প্রতিযোগিতায় দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস।

এই দুই দলের জন্য বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে, আজ চেন্নাই শীর্ষে তো কাল শীর্ষে দিল্লি। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চলতি আসরের শুরু থেকেই জয়ের ধারা অব্যাহত রেখেছে দল দুটি।

রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭১ রান করে ইয়ন মরগানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স।

টার্গেট তাড়া করতে নেমে ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান করে চেন্নাই। জয়ের জন্য শেষ ১২ বলে ২৬ রান করতে হতো চেন্নাইকে। ১৯তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণাকে পরপর দুই ছক্কার পর দুই বাউন্ডারি হাঁকিয়ে ২২ রান আদায় করে নেন রবীন্দ্র জাদেজা।

শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৪ রান। সুনীল নারিনের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন স্যাম কুরান। শেষ দুই বলে প্রয়োজন ছিল মাত্র ১ রান। খেলার এমন অবস্থায় আউট হন জাদেজা। শেষ বলে সিঙ্গেল রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন দীপক চাহার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies